Terms & Conditions ( টার্মস অ্যান্ড কন্ডিশনস )
🔵 ভূমিকা
sohojup প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী এই Terms & Conditions-এ সম্মতি প্রদান করছেন। সরকারি কোন আইন ও নির্দেশনা সংশ্লিষ্ট বিষয় পরিবর্তিত হলে তাহা সাইটের মালিক যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
🔵 সেবার ধরন
sohojup প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন ফরম পূরণ, তথ্য জমা ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে নির্দিষ্ট সেবা গ্রহণ করতে পারবেন। সেবার প্রকৃতি সাইটে উল্লেখ আছে।
🔵 ব্যবহারকারীর দায়িত্ব
ব্যবহারকারীকে সঠিক তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্য প্রদান করলে sohojup প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কোনো ভুল ফলাফল বা সমস্যার জন্য দায়ী থাকবে না। অন্যের তথ্য ব্যবহার করা বা প্রতারণা করা আইনগত অপরাধ।
🔵 sohojup প্ল্যাটফর্মের ব্যবহার সীমাবদ্ধতা
ব্যবহারকারী নিম্নোক্ত কাজ করতে পারবেন না -
- sohojup প্ল্যাটফর্মের কোনো অংশ নকল, কপি, বিক্রি বা পুনরায় বিতরণ করা।
- sohojup প্ল্যাটফর্মে ম্যালিসিয়াস সফটওয়্যার বা আক্রমণ চালানো।
- অন্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা তথ্য চুরি করা।
🔵 সেবা বাতিল ও স্থগিতকরণ
কোনো অনিয়ম, আইনের লঙ্ঘন বা সন্দেহজনক কার্যকলাপ পাওয়া গেলে sohojup সাইট কর্তৃপক্ষ ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা সেবা স্থগিত বা বাতিল করতে পারে।
🔵 দায়-অস্বীকার
sohojup প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্য সাধারণ সেবা প্রদানের উদ্দেশ্যে কোনো প্রযুক্তিগত ত্রুটি, সার্ভার সমস্যা বা তৃতীয় পক্ষের সিস্টেম ব্যর্থতার জন্য সাইট সরাসরি দায়ী থাকবে না।
🔵 কপিরাইট
sohojup প্ল্যাটফর্মে থাকা কনটেন্ট, ডিজাইন, টেক্সট, লোগো ইত্যাদি মালিকের অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ।
🔵 স্বাক্ষর বৈধতা
সকল সনদ আমাদের sohojup.com অনলাইন সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করা হয়। সিস্টেমের মধ্যে কোন ডিজিটাল/ইলেকট্রনিক স্বাক্ষর প্রয়োগ করা হয় না। চূড়ান্ত স্বাক্ষর ও প্রদর্শনী কাগজে/প্রিন্টেড কপিতে ম্যানুয়ালি (হস্তাক্ষরে) করা হয়। সনদটি প্রস্তুত ও এক্সপোর্ট করার সময় সাইট কেবল তথ্য সরবরাহ করে। চূড়ান্ত স্বাক্ষর, তার বৈধতা এবং পরবর্তীতে করা কোনো পরিবর্তনের জন্য সাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সনদের সত্যতা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে প্রদানকৃত যোগাযোগ ঠিকানায় নির্দিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
🔵 আইন ও বিচারব্যবস্থা
এই Terms & Conditions বাংলাদেশের প্রযোজ্য আইন দ্বারা পরিচালিত হবে এবং কোনো বিরোধের ক্ষেত্রে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।