সাধারণ প্রশ্ন

হোমপেজে 'নিবন্ধন করুন' বাটনে ক্লিক করুন। এরপর ইউনিয়ন পরিষদের তথ্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার তথ্য, ইউপি চেয়ারম্যানের তথ্য, উদ্যোক্তা/হিসাব সহকারীর সকল সঠিক তথ্য দিয়ে 'নিবন্ধন করুন' বাটনে ক্লিক করুন। তারপর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার তথ্যে দেওয়া মেইলে একটি যাচাইকরণ কোড যাবে। সেই কোড দিয়ে সাবমিট করলেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এরপর আপনি সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

sohojup প্ল্যাটফর্মে মোট ৫০+ প্রকারের সেবা সহ,মাস্টাররোল তৈরি, হোল্ডিং ট্যাক্স সেবা ও সনদের প্রতিবেদন বা রিপোর্ট ডাউনলোড করে নেওয়ার মতো সুবিধা পাবেন।

TLS এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে আপনার পেমেন্ট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রেখে প্রতিটি লেনদেন নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করা হয়। আমাদের ওয়েবসাইটে বিকাশ, নগদ, উপায় সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকের মাধ্যমে সহজে ও নিরাপদে পেমেন্ট করার সুবিধা রয়েছে।

প্রদত্ত ওয়েবসাইটের অ্যাকাউন্ট শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সকল কাজের জন্য তৈরি করা হবে। নতুন একাউন্ট নিবন্ধনের সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার তথ্যে প্রদানকৃত ইমেইল ও পাসওয়ার্ডই লগইনের জন্য ব্যবহৃত হবে।

যেকোনো প্রশ্ন, সমস্যা বা সেবা সংক্রান্ত সহায়তার জন্য আমাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ, ফোন-কল করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক, টুইটার, লিংকডইনে যুক্ত হতে পারেন।